হরমুজ নিয়ে বৈঠক স্থগিতডিজেল সরবরাহ বন্ধের শঙ্কায় গাজার ২০টির বেশি হাসপাতালবায়ুদূষণে আবারও শীর্ষ পাঁচে ঢাকাসন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ আগের অবস্থায় ফিরবেসমুদ্রপথে পণ্য আমদানির খরচ ৬৬ শতাংশ বেড়েছে
No icon

ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে নাভানা সিএনজি

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে নাভানা সিএনজি লিমিটেড। সূত্র মতে, এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় ২ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৮২ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। 

এদির দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সোশ্যাল ইসলামী ব্যাংকের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৬৭ শতাংশ। আর ৮ দশমিক ১৬ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকায় তৃতীয় স্থানে রয়েছে আইএফআইসি ব্যাংক পিএলসি। দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- এক্সিম ব্যাংক, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, এবি ব্যাংক, ফিনিক্স  ইন্স্যুরেন্স, ফাস্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক, এপেক্স স্পিনিং এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি।