মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে তুরস্কের হুদা পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ফিকির কারাভিল এর সৌজন্য সাক্ষাৎ১৩ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস, সতর্কসংকেতট্রাম্পের কঠোর অবস্থান, ফের যুদ্ধে প্রস্তুত ইরানবিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজইরানের হামলায় ১৬ মার্কিন সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত
No icon

লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

বুধবার (১৩ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে অবস্থান করেছে ওরিয়ন ইনফিউশন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বুধবার ওরিয়ন ইনফিউশ ৫৪ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন করায় কোম্পানিটি লেনদেনের শীর্ষে উঠে এসেছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, যার শেয়ার লেনদেন হয়েছে ২৯ কোটি ৯৪ লাখ টাকার।

তৃতীয় স্থানে অবস্থান করছে ব্র্যাক ব্যাংক পিএলসি, যার শেয়ারের মূল্য ছিল ১১৮.৪ টাকা এবং মোট লেনদেন ছিল ১৯ কোটি ৯৬ লাখ টাকার। অন্যান্য উল্লেখযোগ্য কোম্পানিগুলো এবং তাদের লেনদেনের পরিমাণ, খান ব্রাদার্স ১৬ কোটি ৫২ লাখ টাকা, রাহিমা ফুড ১৫ কোটি ৬৭ লাখ টাকা, সিটি ব্যাংক ১২ কোটি ৯৫ লাখ টাকা, সী পার্ল ১২ কোটি ৫৮ লাখ টাকা, আসিয়াটিক ল্যাবরেটরি ১১ কোটি ৯১ লাখ টাকা, সোনালী আঁশ ১১ কোটি ৩৮ লাখ টাকা এবং মালেক স্পিনিং ১১ কোটি ১২ লাখ টাকা।