হরমুজ নিয়ে বৈঠক স্থগিতডিজেল সরবরাহ বন্ধের শঙ্কায় গাজার ২০টির বেশি হাসপাতালবায়ুদূষণে আবারও শীর্ষ পাঁচে ঢাকাসন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ আগের অবস্থায় ফিরবেসমুদ্রপথে পণ্য আমদানির খরচ ৬৬ শতাংশ বেড়েছে
No icon

এক বছরে খেলাপি ঋণ বেড়েছে ৩ লাখ কোটি টাকার বেশি

বাংলাদেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ আশঙ্কাজনক হারে বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, চলতি বছরের জুন মাস শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৩০ হাজার ৪২৮ কোটি টাকায়, যা বিতরণ করা মোট ঋণের ২৭ দশমিক ০৯ শতাংশ। অর্থাৎ প্রায় চার ভাগের এক ভাগ ঋণই এখন আদায়যোগ্য নয় বলে বিবেচিত।