→ ঐক্য থাকলে ফ্যাসিবাদ ফিরে আসার সাহস পাবে না→ চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন→ পিরোজপুরে সাবেক মন্ত্রী ও সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়িতে ভাঙচুর, আগুন→ সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার→ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাব, দেশে বৃষ্টি হবে
No icon

খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা আগামীকাল বৃহস্পতিবারের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে খুলনা থেকে ঢাকাগামী সব পরিবহন চলাচল বন্ধ রয়েছে।  বুধবার দুপুরের পর থেকে সব পরিবহন চলাচল বন্ধ রাখে বাস মালিক সমিতি। এতে দুর্ভোগে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা। অনেকেই বাস টার্মিনালে এসে বাস না পেয়ে বিপাকে পড়েছেন।খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ হোসেন খান গণমাধ্যমকে বলেন, দুপুরের পর থেকে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বাস ভাঙচুর ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়।

এ পরিস্থিতিতে পরিবহন মালিকরা নিজেরাই বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।তিনি জানান, পদ্মা বহুমুখী সেতু হয়ে গোপালগঞ্জের ওপর দিয়ে চলাচলকারী দূরপাল্লার বাসের পাশাপাশি ঢাকা, কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও রাজবাড়ী রুটের বাস চলাচলও আপাতত বন্ধ রয়েছে।এ বিষয়ে একটি বাস কাউন্টারের ম্যানেজার বলেন, লকডাউনকে কেন্দ্র করে গোপালগঞ্জে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, রাস্তা আটক করা হচ্ছে। ফলে নিরাপত্তার কারণে মালিকপক্ষ   বুধবার দুপুর ১টার পর থেকে বাস চলাচল বন্ধ করার নির্দেশ দেয়। ফলে মাওয়া রুটে সব পরিবহন চলাচল বন্ধ রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার বিকেল থেকে মাওয়া রুটে পুনরায় চলাচল করার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রী ও যানবাহনের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে বাস চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।