১৩ জেলায় বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতাচট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রীপ্রথম শ্রেণির ভর্তিতে লটারিই থাকছেবিরোধী দল ছাড়াই শুরু হচ্ছে সংবিধান সংশোধনের কাজবৃষ্টি ঝরবে আগামী কয়েক দিন, শঙ্কা বন্যা পরিস্থিতির
No icon

বিরোধী দল ছাড়াই শুরু হচ্ছে সংবিধান সংশোধনের কাজ

জুলাই জাতীয় সনদের সংবিধান-সম্পর্কিত প্রস্তাব বাস্তবায়নে সংবিধান সংশোধনের প্রক্রিয়া শুরু হচ্ছে। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কারের যেসব দাবি বিরোধী দল করছে, তা উপেক্ষা করে গঠিত সংসদের সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির প্রথম বৈঠক বসছে আজ। সংস্কারের দাবিতে অনড় রয়েছে জামায়াতে ইসলামী, এনসিপির জোট কমিটিতে অংশ নেয়নি। গত ১৩ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে সভাপতি করে ১২ সদস্যের সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি গঠন করে জাতীয় সংসদ। বিরোধী দল থেকে এই কমিটিতে পাঁচজনের নাম দেওয়ার অনুরোধ করেছিল সরকারি দল।সংশোধন নয়, গণভোটের ফল অনুযায়ী সংস্কারের দাবি করা বিরোধী দল কারও নাম দেয়নি। কমিটি গঠনের দিন ওয়াকআউটও করে। সেদিন বিরোধীদলীয় নেতা জামায়াতের আমির শফিকুর রহমান সংসদে বলেছিলেন, এ ধরনের কমিটি গঠনের বিষয়ে তাদের ধারণাগত মতপার্থক্য আছে। তারা সংবিধান সংস্কার চান।

জামায়াত কমিটি বর্জন করলেও গণভোটের ফল অনুযায়ী সংস্কারের দাবি জানানো চরমোনাইয়ের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন কমিটিতে অংশ নিতে যাচ্ছে। দলটির একমাত্র সংসদ সদস্য (এমপি) মো. অলি উল্লাহ কমিটির সদস্য। যদিও আগে তিনি জানিয়েছিলেন, তাঁর অজ্ঞাতে সদস্য করা হয়েছে। তবে সোমবার রাতে দলটির প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ সমকালকে বলেছেন, সংস্কারের দাবি নিয়েই ইসলামী আন্দোলন কমিটিতে যাচ্ছে। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতেও অনড় রয়েছে। কমিটির প্রতিবেদনে ইসলামী আন্দোলনের এই মতামত যেন থাকে, সেজন্যই কমিটিতে যাওয়া। সংসদের বিজ্ঞপ্তি অনুযায়ী বিশেষ কমিটি সংবিধানের প্রয়োজনীয় সংশোধনে সুপারিশসহ প্রতিবেদন দেবে। কত দিনের মধ্যে প্রতিবেদন দিতে হবে, তা নির্ধারণ করে দেওয়া হয়নি। বিশেষ কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এর আগে সাংবাদিকদের জানান, প্রথম বৈঠকে কমিটির কর্মকৌশল ঠিক করা হবে। জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ। এর বাইরেও বিএনপির নিজস্ব কিছু অঙ্গীকার আছে। সংবিধানে কী কী সংশোধন আনা যায়, তা নিয়ে বিশেষ কমিটি সংবিধান বিশেষজ্ঞ, আইনজীবী, গণমাধ্যমের সম্পাদকসহ সব স্তরের অংশীজনের সঙ্গে আলোচনা করবে।গত বছরের ১৮ অক্টোবর রাজনৈতিক দলগুলো জুলাই সনদে সই করে। এতে সংবিধানসংক্রান্ত ৪৮টি প্রস্তাব রয়েছে। এর ৯টিতে নোট অব ডিসেন্ট (ভিন্নমত) দিয়েছে বিএনপি। স্বাক্ষরিত সনদে বলা হয়েছে, যে রাজনৈতিক দল নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাবে, তারা নোট অব ডিসেন্ট অনুযায়ী সংস্কার করতে পারে।