নতুন পোশাকে মাঠে পুলিশএখনো স্মার্ট কার্ডের বাইরে সাড়ে ৫ কোটি ভোটার১৬ অঞ্চলে ঝড়ের আভাস, ১ নম্বর সতর্কসংকেতদোহায় যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক শেষ, আলোচনায় ছিল যেসব বিষয়নতুন পে স্কেলে এ বছর মূল বেতন, পরের বছর ভাতা
No icon

এখনো স্মার্ট কার্ডের বাইরে সাড়ে ৫ কোটি ভোটার

সারা দেশে এখনো সাড়ে ৫ কোটি ভোটার স্মার্ট কার্ডের আওতার বাইরে আছেন। এ পর্যন্ত সারা দেশে ৭ কোটি ৩৬ লাখ ৫৪১ জনের উন্নত মানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা স্মার্ট কার্ড বিতরণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল ইসির এনআইডি শাখার কর্মকর্তারা এ তথ্য জানান। তারা জানিয়েছেন, বর্তমানে ইসির সার্ভারে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন নাগরিকের তথ্য রয়েছে। এদের মধ্যে পুরুষ ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ১ হাজার ২৪৩ জন। সে হিসাবে এখনো সাড়ে ৫ কোটির মতো ভোটার স্মার্ট কার্ডের আওতার বাইরে রয়েছে। জানা গেছে, মে মাস পর্যন্ত আঞ্চলিক কার্যালয়গুলোতে মোট ৮ কোটি ৭৫ লাখ ৭২ হাজার ৯৯৮ জনের স্মার্টকার্ড পাঠানো হয়েছে। এর মধ্যে বিতরণ করা হয়েছে ৭ কোটি ৩৬ লাখ ৫৪১ জনের কার্ড। বিতরণের অপেক্ষায় আছে আরও ১ কোটি ৩৯ লাখ ২ হাজার ৪৫৭ জনের কার্ড। বিতরণের হার ৮৪ দশমিক ০৪ শতাংশ। ইসি কর্মকর্তারা আরও জানিয়েছেন, ঢাকা, নারায়ণগঞ্জ, নওগাঁ, গাইবান্ধা, পঞ্চগড়, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর, নড়াইল, ঝিনাইদহ, বরগুনা, ঝালকাঠি ও পিরোজপুর জেলার সব উপজেলার স্মার্টকার্ড বিতরণ সম্পন্ন হয়েছে। অন্যদিকে ৪০৪টি নির্বাচনি থানা/উপজেলার মধ্যে ১১৫টিতে এখনো কার্ড বিতরণ শুরু হয়নি।