রামিসা হত্যার বিচারের দাবিতে কালশীতে সড়ক অবরোধসরকারি অফিস খোলা শনিবারপরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহারের চেক দিলেন প্রধানমন্ত্রীসকালের মধ্যেই ঝড় হতে পারে যেসব জেলায়আজ ত্রিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
No icon

পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহারের চেক দিলেন প্রধানমন্ত্রী

ঈদুল আজহা উপলক্ষে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ঈদ উপহারের চেক হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শুক্রবার (২২ মে) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে বৈঠককালে তিনি এই চেক হস্তান্তর করেন। এর আগে সন্ধ্যা ৬টার দিকে নিজ বাসা থেকে হেঁটে দলীয় কার্যালয়ে যান তিনি।বৈঠকে ঈদুল আজহা ঘিরে নগরবাসীর ভোগান্তি এড়াতে পরিচ্ছন্নতা ও নাগরিকসেবা কার্যক্রমে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন তারেক রহমান। বিশেষ করে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ এবং নগর ব্যবস্থাপনা সচল রাখার বিষয়ে প্রশাসকদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।এ সময় উপস্থিত ছিলেন আব্দুস সালাম, শফিকুল ইসলাম মিল্টন, ডা. শাহাদাৎ হোসেন, বিলকিস আক্তার জাহান শিরিন, মো. রুকুনোজ্জামান রোকন, নজরুল ইসলাম মঞ্জু, মো. শওকত হোসেন সরকার, মো. ইউসুফ মোল্লা টিপু, এম আর ইসলাম স্বাধীন এবং মাহফুজ উন নবী চৌধুরী (ডন)সহ বিভিন্ন সিটি করপোরেশনের প্রতিনিধিরা।