জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট অধ্যাদেশ এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে জারি করা রুল শুনানির জন্য আগামী ১৭ জুন দিন ধার্য করেছেন হাইকোর্ট। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এ তারিখ ঠিক করেন। এর আগে গত ৩ মার্চ এ সংক্রান্ত রিট আবেদনের ওপর রুল জারি করেন আদালত।জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ কেন অবৈধ হবে না, এই মর্মে গত ৩ মার্চ রুল জারি করেন হাইকোর্ট। পাশাপাশি গণভোট অধ্যাদেশ কেন অবৈধ হবে না, সেই মর্মেও রুল জারি করা হয়। জামায়াতের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রুল দেশের সব নাগরিকের জন্য সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন বেআইনি ও আইনি কর্তৃত্ববিহীন ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ গতকাল এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার নিশাত মাহমুদ।রুলে সরকারকে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না এবং কেন স্বাস্থ্য মন্ত্রণালয়কে এক মাসের মধ্যে একটি স্বাধীন কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।রিটকারীর আইনজীবী জানান, এ কমিটি সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা বাস্তবায়ন তদারকি, পর্যবেক্ষণ ও দিকনির্দেশনা দিয়ে তিন মাসের মধ্যে অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করবে। স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।