দেশের ৫ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, সতর্কসংকেতপ্রধানমন্ত্রী আজ যশোর যাচ্ছেনঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রাপাঁচ ব্যাংক একীভূতকরণ নিয়ে পরিষ্কার বার্তা চান প্রশাসকরাকাস্টমস কর্মকর্তা হত্যার রহস্য বের করা হয়েছে, বলল র‌্যাব
No icon

প্রধানমন্ত্রী আজ যশোর যাচ্ছেন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আজ যশোর আসছেন। প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে প্রশাসনিক প্রস্তুতির পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও আশার সঞ্চার হয়েছে। অবকাঠামো উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন থেকে শুরু করে সিটি করপোরেশন ঘোষণাসহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে সুনির্দিষ্ট ঘোষণা আসবে এমন প্রত্যাশা করছেন যশোরবাসী।প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার উজ্জল হোসেনের দেওয়া তথ্য অনুযায়ী তিনি আজ সকাল সোয়া ১০টায় যশোরে পৌঁছাবেন। যশোরে তার উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে বেলা সাড়ে ১১টায় জেলার শার্শা উপজেলার উল্লাসী ইউনিয়নে জিয়া খাল নামে পরিচিত উল্লাসী খাল পুনর্খনন উদ্বোধন, খাল পুনর্খনন অনুষ্ঠানস্থলে আয়োজিত সুধী সমাবেশে যোগদান, দুপুরে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতাল নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন এবং বিকাল সাড়ে ৩টায় যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

এদিকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে তার কাছে যশোরবাসীর কিছু প্রত্যাশার কথা পাওয়া গেছে। তাদের বক্তব্য গণবিক্ষোভে ভারতে পালিয়ে যাওয়া এবং সেখানে অবস্থানকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে দুদফা যশোরের জনসভায় যশোর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সিটি করপোরেশনের ঘোষণা দেবেন বলে প্রত্যাশা তাদের। যশোর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর, যশোরের দুঃখ ভবদহ জলাবদ্ধতার স্থায়ী সমাধান, যশোরে একটি সংস্কৃতি ও একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, যশোর-চৌগাছা সড়ককে ৪ লেনে উন্নীতকরণ, যশোর মেডিক্যাল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল বাস্তবায়ন, জলাবদ্ধতা দূরীকরণে সব খালের নেট পাটা ও বেড়ি অপসারণ করে পানি নিষ্কাশনের পরিবেশ তৈরির নির্দেশনা, নদী দখল করে নির্মিত বহুতলবিশিষ্ট বড় বড় ব্যবসাপ্রতিষ্ঠান উচ্ছেদ করে নদী অবমুক্তকরণ, চৌগাছায় ১৫৭ একর জমিতে শহীদ জিয়ার হাতে গড়া বর্তমানে সমস্যাজর্জরিত দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ তুলা গবেষণা ও বীজবর্ধন খামারের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেছেন যশোরের মানুষ।

যশোর জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচি সফল করতে দলীয়ভাবে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিকাল সাড়ে ৩টায় যশোর ঈদগাহ ময়দানে প্রধানমন্ত্রীর জনসভায় লক্ষাধিক মানুষ সমবেত হবেন বলে আশা করা হচ্ছে।যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর কর্মসূচি সফল করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নি;িদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান জানিয়েছেন, সরকারপ্রধান তারেক রহমানের যশোরের প্রোগ্রাম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।