মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পেল ৫ প্রস্তাবশুক্রবার সকাল থেকে টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়বিদ্যুৎ সংকট আরও বাড়বেদুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কাহরমুজে ‘টিট ফর ট্যাট’ নৌযুদ্ধ: কে আগে নতি স্বীকার করবে?
No icon

শুক্রবার সকাল থেকে টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

দেশের শিল্পাঞ্চল হিসেবে পরিচিত সাভার ও আশুলিয়ার বিস্তীর্ণ এলাকায় আজ শুক্রবার সকাল থেকে টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সম্প্রতি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দিয়েছে।তিতাস গ্যাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরুরি রক্ষণাবেক্ষণ ও জরুরি কাজের প্রয়োজনে গ্যাস সঞ্চালন পাইপলাইনে এই সাময়িক বিরতি দেওয়া হয়েছে।যে এলাকাগুলোতে গ্যাস থাকবে না, তার মধ্যে রয়েছে আশুলিয়া টিবিএস থেকে বাইপাইল পর্যন্ত রাস্তার উভয় পাশের এলাকা। এছাড়া ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্ল্যান্ট, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের বক্সিমকো ডিআরএস, কাশিমপুর, সারদাগঞ্জ এবং হাজী মার্কেট এলাকা গ্যাসহীন থাকবে।এছাড়া গ্যাস সরবরাহ বন্ধ থাকবে শ্রীপুর, চন্দ্রা, নবীনগর, সাভার টাউন এলাকা এবং সাভার ক্যান্টনমেন্টের আশপাশের এলাকায়। পাইপলাইনের কাজের পরিধি অনুযায়ী উলাইল, ব্যাংক টাউন, সাভার রেডিও কলোনী, কলমা, দোসাইদ, কুমকুমারী, আক্রান, চারাবাগ, বড় আশুলিয়া, টঙ্গাবাড়ি, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া এবং দেওয়ান ইদ্রিস সড়কের উভয় পাশের এলাকাগুলোতেও গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে।এছাড়াও নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লীবিদ্যুৎ, ডেন্ডারবর, ভাদাইল, লতিফপুর, মানিকগঞ্জ এবং এর আশপাশের এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।