বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমিরটস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকবেবিপুল জ্বালানি তেল নিয়ে দেশে আসছে ৪ ট্যাংকারপাম্পে দীর্ঘ সারি থেকে সড়কে নিত্য দুর্ভোগ
No icon

হজ শেষে দেশে ফিরেছেন ৬৫ হাজার ৫৭৩ হাজি

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬৫ হাজার ৫৭৩ জন বাংলাদেশি হাজি।শনিবার (৫ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস সূত্রে এ তথ্য জানানো হয়েছে।হজ অফিসের বুলেটিন অনুযায়ী, এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দেশে ফিরেছেন ৫ হাজার ৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৬০ হাজার ৫৬৬ জন হাজি।এদিকে, চলতি বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৪২ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩১ জন পুরুষ ও ১১ জন নারী। হজ অফিস জানিয়েছে, মৃত্যুর প্রধান কারণ ছিল বার্ধক্যজনিত সমস্যা ও অন্যান্য শারীরিক জটিলতা।