চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩এস এস সির ফলে ধ্বস, কী বলছে মন্ত্রণালয় ?আট বিভাগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির বৃষ্টির আভাস২০২৭ ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাই করল বাংলাদেশভিসার ধরন বাড়াচ্ছে বাংলাদেশ
No icon

আট বিভাগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির বৃষ্টির আভাস

দেশের আট বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।সোমবার (১০ আগস্ট) ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে মঙ্গলবারের (১১ আগস্ট) জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।পূর্বাভাসে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে।