দেশজুড়ে চলছে তীব্র লোডশেডিং, ভ্যাপসা গরমে চরম অস্বস্তিতে মানুষনবম পে-স্কেল বাস্তবায়নে নতুন ছক, যেভাবে নির্ধারণ হবে বেতনঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাসজ্বালানি সংকটে কয়লায় ভরসাশিগগির চালু হচ্ছে না বাংলাদেশ-ভারতের যাত্রীবাহী ট্রেন
No icon

বৈরী আবহাওয়ায় লামায় ৬০ রিসোর্ট বন্ধ ঘোষণা

বান্দরবানের লামা উপজেলায় ৬০টি রিসোর্ট সাময়িক বন্ধ ঘোষণা করেছে স্হানীয় প্রশাসন। বৈরী  আবহাওয়া ও ভারী বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় এ নির্দেশনা দেওয়া হয়েছে। 

রোববার (১ জুন) দুপুরে লামা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনা-সংক্রান্ত এক জরুরি বৈঠক শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মইন উদ্দিন এ নির্দেশনা জারি করেন।