জাতীয় সারা দেশে শুরু ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন, ক্যাপসুল পাবে ২ কোটি ৩৫ লাখ শিশুতিন জেলায় মৃদু তাপপ্রবাহ উত্তরে ভারী বৃষ্টির আভাসযুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন স্থাপনায় ইরানের পাল্টা আঘাতআজ যেমন থাকবে ঢাকার আবহাওয়াদুপুরের মধ্যে ৬ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
No icon

টানা ৮০ ঘণ্টা গতি ধীর থাকতে পারে ইন্টারনেটের

পটুয়াখালীর কুয়াকাটায় স্থাপন করা দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল (সি-মি-উই-৫) রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার রাত ১০টার পর থেকে আগামী সোমবার (১৩ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত টানা ৮০ ঘণ্টা সারাদেশের ইন্টারনেটের গতি কিছুটা ধীর থাকতে পারে।বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক কনসোর্টিয়ামের উদ্যোগে কুয়াকাটায় অবস্থিত সি-এমই-ডব্লিউই-৫ ক্যাবলে রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। কাজটি ৯ এপ্রিল রাত ১০টা থেকে শুরু হয়ে ১৩ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত চলবে, মোট সময় লাগবে প্রায় ৩ দিন ৮ ঘণ্টা।

এই সময়ে কার্যক্রমটি ট্রাফিক অ্যাফেক্টিং হওয়ায় সি-এমই-ডব্লিউই-৫ ক্যাবলের মাধ্যমে সিঙ্গাপুরমুখী ইন্টারনেট সার্কিটগুলো সাময়িকভাবে প্রভাবিত হতে পারে। ফলে ব্যবহারকারীরা ধীরগতির ইন্টারনেট বা আংশিক সেবা বিঘ্নের সম্মুখীন হতে পারেন।এতে আরও বলা হয়েছে, এ সময়কক্সবাজারে অবস্থিত দেশের প্রথম সাবমেরিন কেবল (সি-এমই-ডব্লিউই-৪) সচল থাকবে বলে জানিয়েছে বিএসসিপিএলসি। সংস্থাটি আরও জানায়, সংশ্লিষ্ট কনসোর্টিয়ামের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করে স্বাভাবিক সেবা দ্রুত পুনরুদ্ধারের চেষ্টা করা হবে।সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিএসসিপিএলসি।