→ ঢাকায় আজ কেমন থাকবে আবহাওয়া?→ ইরানে আজই নতুন করে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র→ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী→ শ্যামলীতে ছিনতাইকারীর কবলে সাংবাদিক দম্পতি→ হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
No icon

আম্পায়ারিং নিয়ে অভিযোগ, আফগানিস্তানকে বিসিবির চিঠি

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে চার ম্যাচের ওয়ানডে সিরিজ ২-২ ব্যবধানে ড্র করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আফগানিস্তানের কাছে হেরে যাওয়া তৃতীয় ম্যাচে আম্পায়ারিংয়ের ত্রুটি খুঁজে পেয়েছে বাংলাদেশ। এই ম্যাচে আফগান অধিনায়ক সোহাইল খান ১১ ওভার বল করেছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি জানিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে (এসিবি) চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।