জাতীয় সারা দেশে শুরু ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন, ক্যাপসুল পাবে ২ কোটি ৩৫ লাখ শিশুতিন জেলায় মৃদু তাপপ্রবাহ উত্তরে ভারী বৃষ্টির আভাসযুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন স্থাপনায় ইরানের পাল্টা আঘাতআজ যেমন থাকবে ঢাকার আবহাওয়াদুপুরের মধ্যে ৬ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
No icon

সেলসোর পর লাউতারোর প্রথম বিশ্বকাপ গোল, দ্বিগুণ লিডে আর্জেন্টিনা

জর্ডানের বিপক্ষেও নিজেদের চেনা দাপট ধরে রেখেছে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লো সেলসোর জাদুকরী ফ্রি-কিকের পর এবার স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেছে আলবিসেলেস্তেরা। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপের মঞ্চে নিজের ক্যারিয়ারের প্রথম গোলের দেখা পেয়েছেন তারকা স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ। ১৯ মিনিটে লো সেলসোর বাঁকানো ফ্রি-কিকে ডেডলক ভাঙার পর জর্ডানকে আর ম্যাচে ফেরার কোনো সুযোগই দেয়নি তারা। ম্যাচের ২৮ মিনিটে আর্জেন্টিনার একটি কর্নার জর্ডান ডিফেন্স ক্লিয়ার করলেও বল পান বাঁ প্রান্তে থাকা নিকোলাস তাগলিয়াফিকো। তার ক্রস থেকে বক্সে থাকা লাউতারো মার্তিনেজ প্রথম স্পর্শেই শট নেন, কিন্তু দুর্ভাগ্যবশত বল ক্রসবারে লেগে ফিরে আসে। ফিরতি বলে মার্কোস সেনেসি হেড করলে জর্ডান গোলরক্ষক তা সেভ করেন।

তবে নাটকীয়তা তখনো বাকি ছিল। জর্ডানের আল রাশদান বল ক্লিয়ার করতে গিয়ে বুট দিয়ে সেনেসির মুখে আঘাত করে বসেন। ভিএআর প্রযুক্তির সহায়তায় রেফারি আর্জেন্টিনার পক্ষে পেনাল্টির বাঁশি বাজান। ৩১ মিনিটে লাউতারো মার্তিনেজ পেনাল্টি থেকে গোল করেন। এই গোলের মাধ্যমে নিজের ফুটবল ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ গোলের অনন্য স্বাদ পেলেন লাউতারো। তার গোলে জর্ডানের বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে ম্যাচ পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে স্কালোনির শিষ্যরা।

সেলসোর ফ্রি-কিকে লিড আর্জেন্টিনার

লিওনেল মেসিকে বেঞ্চে রেখে আলবিসেলেস্তেরা প্রথমার্ধেই লিড আদায় করে নিয়েছে। দলের তারকা মিডফিল্ডার জিওভানি লো সেলসোর এক ফ্রি-কিকে ম্যাচে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে লিওনেল স্কালোনির দল।ম্যাচের শুরু থেকেই জর্ডানকে চেপে ধরে আর্জেন্টিনা। প্রথম ১৫ মিনিটে ম্যাচের ৮২ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে ওতামেন্দি-লাউতারোরা। ম্যাচের ১৭ মিনিটে বক্সের একদম প্রান্তে জিওভানি লো সেলসোকে ফাউল করে বসেন জর্ডানের তাহা। রেফারি তাহাকে হলুদ কার্ড দেখানোর পাশাপাশি আর্জেন্টিনার পক্ষে ফ্রি-কিকের নির্দেশ দেন।বক্সের ঠিক বাইরে এমন পজিশনে ফ্রি-কিক পাওয়ায় গ্যালারির সব আর্জেন্টাইন সমর্থক হয়তো মাঠের বাইরে থাকা লিওনেল মেসির অভাব বোধ করছিলেন। কিন্তু মেসি না থাকার আক্ষেপ এক নিমিষেই ভুলিয়ে দেন লো সেলসো। ১৯ মিনিটে জর্ডানের তৈরি করা মানবদেয়ালকে ফাঁকি দিয়ে বাঁ পায়ের বাঁকানো শটে বল পোস্টের ওপরের বাঁ কোণ দিয়ে জালে জড়ান তিনি। জর্ডানের গোলরক্ষকের চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না।