হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসের গাড়িতে হামলা, এক ঘণ্টা অবরুদ্ধ মিরপুরে দেয়াল ধসে দুইজন নিহত, আহত অন্তত ৬আতঙ্ক নয়, বৈজ্ঞানিক যাচাই শেষে ব্যবস্থাদেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাসতিন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য
No icon

দাপুটে জয়ে সিটি থেকে ৬ পয়েন্ট এগিয়ে গেল আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ এক জয়ে শীর্ষস্থান আরও শক্ত করেছে আর্সেনাল। শনিবার ফুলহ্যামকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ছয় পয়েন্ট ব্যবধান তৈরি করেছে তারা। ম্যাচে জোড়া গোল করেন ভিক্টর গিওকেরেস, আর একটি গোল করেন বুকায়ো সাকা।

মিকেল আর্তেতার দল এমিরেটস স্টেডিয়ামে প্রথমার্ধেই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে ফেলে। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে যায় আর্সেনাল, যদিও সিটির হাতে এখনও দুটি ম্যাচ বেশি রয়েছে।

ম্যাচের নবম মিনিটেই এগিয়ে যায় আর্সেনাল। সাকার নিচু ক্রস থেকে বল পেয়ে সহজেই জাল খুঁজে নেন সুইডিশ স্ট্রাইকার গিওকেরেস। ৪০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাকা। গিওকেরেস বল ধরে রেখে দারুণভাবে পাস দেন তাকে, আর ইংলিশ উইঙ্গার বক্সের ভেতর থেকে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন।