ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে: পেন্টাগনএকাদশে চূড়ান্ত ভর্তি শুরু আজ, জিপিএ-৫ পেয়েও কলেজ পাননি ২২০৫ জনঅপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধপাঁচ গাড়িতে আগুন, আট ককটেল বিস্ফোরণ, ৩৪০ চেকপোস্টঅপ্রতিম হত্যার রহস্য উদঘাটনের দাবি পুলিশের, দুপুরে সংবাদ সম্মেলন
No icon

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম লড়াই। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম।আজ শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১১টা থেকে শুরু হতে যাওয়া এই ম্যাচে ঘরের মাঠে ভালো শুরু করতে মুখিয়ে আছে টাইগাররা। অপরদিকে সিরিজে এগিয়ে যেতে আত্মবিশ্বাসী কিউইরাও।প্রসঙ্গত, পরিসংখ্যানের দিক থেকে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড। ওয়ানডে র্যাঙ্কিংয়ে তারা বর্তমানে দ্বিতীয় স্থানে, যেখানে বাংলাদেশ রয়েছে নবমে। দুই দলের মধ্যে এখন পর্যন্ত ৪৬টি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে নিউজিল্যান্ড জিতেছে ৩৪টি, বাংলাদেশ জয় পেয়েছে ১১টিতে, আর একটি ম্যাচের কোনো ফল হয়নি।তবে বাংলাদেশের মাটিতে লড়াইটা অনেকটাই সমান সমান। দেশের মাটিতে ১৬টি ওয়ানডে ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে ৮টিতে, আর নিউজিল্যান্ড জিতেছে ৭টিতে। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।এদিকে তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরে। আর সিরিজের শেষ ম্যাচটি হবে চট্টগ্রামে।