→ সাত ব্যাংকের লোকসান ১৫ হাজার কোটি টাকা→ আজ ঢাকায় আসছেন মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার→ আওয়ামী লীগের দুই সাবেক এমপির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব→ ভোরের বৃষ্টিতে ভিজল রাজধানী→ ভর্তুকি দিয়ে পণ্যের দাম নিয়ন্ত্রণের সক্ষমতা কমেছে: তথ্য উপদেষ্টা
No icon

৫ ক্যাচ নিয়ে বিশ্ব রেকর্ডে তানজিদ হাসান

চট্টগ্রামে আজ আয়ারল্যান্ডের আউট হওয়া শেষ পাঁচ ব্যাটসম্যানই ক্যাচ দিয়েছেন তানজিদ হাসানকে। আর তাতেই বিশ্ব রেকর্ড হয়ে গেছে। টেস্ট খেলুড়ে দেশের প্রথম ফিল্ডার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ম্যাচে ৫টি ক্যাচ নেওয়ার কীর্তি গড়লেন বাংলাদেশের এই ওপেনার। বিশ্ব রেকর্ডও এটি, সেই রেকর্ডে তানজিদের সঙ্গী আছেন আরও দুজন। এদের একজন মালদ্বীপের ওয়াদাগে মালিন্দা, আরেকজন সুইডেনের সেদিক সাহাক।

২০২৩ সালে কাতারের দোহায় ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে কাতারের বিপক্ষে ৫টি ক্যাচ নিয়ে বিশ্ব রেকর্ড গড়েন। গত সেপ্টেম্বরে আইল অব ম্যান সফরে স্বাগতিকদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৫টি ক্যাচ নেন সাহাক।