সেনা মোতায়েনের বিধান চায় ইসি, প্রার্থিতায় নতুন শর্তসম্মিলিত ইসলামী ব্যাংকে প্রশাসক থাকবেন কি না, সিদ্ধান্ত আজহরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে ইরানের হামলাদুপুরের মধ্যে ঢাকাসহ ১৭ জেলায় ঝড়ের আভাসগোল্ডেন বল পেলেন স্পেন অধিনায়ক রদ্রি
No icon

মিত্রদের সঙ্গে তারেক রহমানের বৈঠক আজ

যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া মিত্র রাজনৈতিক দল ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে আজ সোমবার বৈঠক করবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর এই প্রথম তিনি যুগপৎ আন্দোলনের মিত্রদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি হওয়ার কথা রয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।বিএনপির সূত্রগুলো বলছে, শুভেচ্ছা বিনিময় করতে সব শরিকদের ডাকা হয়েছে এই বৈঠকে। এমনকি নির্বাচনের আগে দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দেওয়া নেতাদেরও ডাকা হয়েছে। পরস্পরের সঙ্গে হৃদ্যতা বাড়ানোই এই বৈঠকের মূল উদ্দেশ্য। সবার মতামত ও পরামর্শের ভিত্তিতে কীভাবে সামনে এগিয়ে যাওয়া যায়, মূলত সে ব্যাপারেই শরিকদের সঙ্গে খোলামেলা আলোচনা করবেন বিএনপির চেয়ারম্যান।এদিকে বিএনপি ও শরিকদের একাধিক সূত্র বলছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিক দলগুলোর মধ্যে আসন বণ্টন নিয়ে যে অসন্তোষ রয়েছে, বৈঠকে তা গুরুত্বের সঙ্গে আলোচনা হতে পারে। পাশাপাশি যুগপৎ আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ভবিষ্যৎ করণীয় নিয়েও মতবিনিময় হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং সমন্বিতভাবে কাজ করার বিষয়ে আলোচনা হতে পারে।

শরিক দল ও জোটগুলোর একাধিক নেতা মনে করছেন, নির্বাচন ও সরকার গঠনের ৫ মাসে অনেক ক্ষেত্রেই বিএনপির একলা চলো নীতি পরিলক্ষিত হয়েছে। এই বৈঠকের মধ্য দিয়ে সরকারি দলের মনোভাব বোঝার চেষ্টা করা হবে। দেন-দরবারের চেয়ে এই বিষয়টিকেই অগ্রাধিকার দিচ্ছেন তারা। মনোভাব বোঝা গেলে সে অনুযায়ী শরিকদের সঙ্গে বিএনপির সম্পর্কের ধারা ঠিক হবে বলেও মনে করেন তারা।বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, তারেক রহমানের সঙ্গে বৈঠকে সরকার এবং বিএনপির মনোভাব সম্পর্কে জানার চেষ্টা করব। শরিকদের সঙ্গে তারা কি সম্পর্ক শেষ করবেন, নাকি নতুন যাত্রা শুরু করবেন এটা আমাদের জানা জরুরি।ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, ৩১ দফা ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে আমরা বিএনপির চেয়ারম্যানের সঙ্গে কথা বলব। জাতীয় সরকার গঠনের বিষয়েও কথা বলব।