→ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা→ নিউজিল্যান্ডে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু→ চট্টগ্রামে ডেঙ্গুতে প্রাণ হারানো নারীদের ৩৮% অন্তঃসত্ত্বা→ বিশ্বে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ জলবায়ু ঝুঁকিতে→ টেকনাফের পাহাড়ে ফের যৌথবাহিনীর অভিযান
No icon

ডোনাল্ড ট্রাম্পকে দেখতে চিড়িয়াখানায় উপচে পড়া ভিড়

মাথার সোনালি চুল আর ৭০০ কেজি ওজনের সুঠাম গড়ন নিয়ে গত সপ্তাহ থেকে বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের প্রধান আকর্ষণে পরিণত হয়েছে ডোনাল্ড ট্রাম্প নামক একটি মহিষ।

বিরল প্রজাতির এই অ্যালবিনো মহিষটি মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও ভাইরাল হওয়ার পর দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলে। ঢাকার উপকণ্ঠের এক খামারি প্রথম লক্ষ করেন, মহিষটির মাথার সোনালি চুলের গুচ্ছের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের চুলের মিল রয়েছে। এর পরই দলে দলে মানুষ খামারে এটি দেখতে ভিড় করতে শুরু করে।