→ ভারতীয় হাইকমিশনের সতর্কতা সচেতনতা সপ্তাহ শুরু→ কক্সবাজারে গুঁড়িয়ে দেওয়া হলো ৬ কোটি টাকার রিসোর্ট→ ক্যারিয়ারের সেরা ফর্মে জিতে নিলেন বিশ্বসেরার মুকুট→ যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ→ চট্টগ্রামে লরিচাপায় নিহত ৫
No icon

সুদানের বাজারে ড্রোন হামলা, নিহত অন্তত ২১

সুদানের দারফুর অঞ্চলের প্রধান শহর নিয়ালায় একটি ব্যস্ত বাজারে ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ২১ জন নিহত এবং ৪০ জনের বেশি আহত হয়েছেন। চিকিৎসাকর্মী ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। নিয়ালা হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন, এই হামলায় ২১ জনের প্রাণহানির পাশাপাশি ৪০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন, যাদের অনেকেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, উত্তর নিয়ালার যে বাজারটিতে এই ড্রোন হামলা চালানো হয়েছে, সেটি আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফের (RSF) শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ২০২৩ সালের এপ্রিল মাস থেকে সুদানের সেনাবাহিনী এবং আরএসএফের মধ্যকার চলমান গৃহযুদ্ধের জেরে সংঘাত কবলিত এই অঞ্চলে তীব্র মানবিক সংকট বিরাজ করছে। সুদানি সামরিক বাহিনী প্রায়ই নিয়ালা লক্ষ্য করে বিমান ও ড্রোন হামলা চালিয়ে আসছে, কারণ এই এলাকাটিকে আরএসএফ তাদের প্রতিদ্বন্দ্বী প্রশাসন পরিচালনার কেন্দ্র বানিয়েছে। দুই পক্ষের এই দীর্ঘস্থায়ী সংঘাতে সুদানে লাখ লাখ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ও চরম খাদ্য সংকটের মুখে পড়েছে।

সূত্র: আল জাজিরা।