→ প্রধানমন্ত্রীর জাপান সফরে একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা→ মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার→ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩→ জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলা, নিহত ৭→ বিভেদ কমিয়ে জয়ের কৌশল বিএনপির
No icon

হেবরনে তীব্র ইসরায়েলি অভিযান: বাস্তুচ্যুত শতাধিক ফিলিস্তিনি পরিবার

দখলকৃত পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলীয় শহর হেবরনের আল-হালদা (al-Jalda) ও আইন দির বাহা (Ain Dir Baha) এলাকায় তীব্র সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই দফায় প্রায় ৩০০ ফিলিস্তিনি পরিবারকে তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য করা হয়েছে।

মাঠপর্যায়ে প্রাপ্ত সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হেবরনের আল-হালদা এলাকায় ইসরায়েলি সেনা ও সাঁজোয়া যানের উপস্থিতি ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় ফিলিস্তিনিদের টেলিগ্রামে পোস্ট করা বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, ইসরায়েলি সেনারা রাস্তাঘাট বন্ধ করে পাহারা দিচ্ছে এবং সেখানে সামরিক বুলডোজারসহ বিভিন্ন ভারী যানবাহন মোতায়েন করা হয়েছে। চলমান এই সামরিক অভিযানের ফলে ওই অঞ্চলের সাধারণ মানুষ চরম মানবিক সংকটের মুখে পড়েছেন। হঠাৎ করে বাড়িঘর খালি করার নির্দেশ দেওয়ায় শত শত পরিবার চরম অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।