→ ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ভয়াবহ ক্ষতির শঙ্কা→ ভারতে রপ্তানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ→ মধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ→ দিল্লিতে বিমান থেকে আটক সিজেপির প্রতিষ্ঠাতা দীপকে→ ধানক্ষেতজুড়ে ধস্তাধস্তির চিহ্ন পড়ে ছিল কিশোরীর মরদেহ
No icon

যা ইচ্ছে করুন, আমরা পিছু হটব না—মোদিকে রাহুল গান্ধী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ‘আপনি যা ইচ্ছে করুন, আমরা পিছু হটব না। 

সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে বিক্ষোভ এবং বিরোধী নেতাদের আটকের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ হুঁশিয়ারি দেন।

রাহুল গান্ধী জানান, এক দশকেরও বেশি সময় ধরে নরেন্দ্র মোদি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) বিরুদ্ধে লড়াই করছেন তিনি। তাদের কার্যক্রম সম্পর্কে গভীর ধারণা রয়েছে বলেও দাবি করেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আরএসএসের প্রধান মোহন ভাগবত, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে সমালোচনা করে রাহুল বলেন, ‘তাদের জন্য রাজনৈতিক পরিসর ক্রমেই সংকুচিত হচ্ছে।