ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রীস্থানীয় নির্বাচন এককভাবে করবে জামায়াতমালয়েশিয়াকে হারিয়ে পঞ্চম বাংলাদেশইরাক থেকে ড্রোন হামলার পর সৌদির প্রধান তেল পাইপলাইন বন্ধডেঙ্গুতে সেপ্টেম্বরের ১১ দিনে আগস্টের চেয়ে বেশি মৃত্যু
No icon

জাপানি নাগরিকদের ভিসা ফি সাতগুণ বাড়াচ্ছে চীন

জাপানি নাগরিকদের জন্য ভিসা ফি বর্তমানের তুলনায় প্রায় সাত গুণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে চীন। আগামী সোমবার বা তার পর জমা দেওয়া আবেদনগুলোর ক্ষেত্রে নতুন ফি কার্যকর হবে। স্থানীয় সময় শুক্রবার (১১ সেপ্টেম্বর) টোকিওতে অবস্থিত চীনা দূতাবাস এ তথ্য জানিয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সিঙ্গেল-এন্ট্রি বা একবার প্রবেশের ভিসার ফি ২ হাজার ২৫০ ইয়েন থেকে বেড়ে ১৬ হাজার ৭৫০ ইয়েন হবে। আর ডাবল-এন্ট্রি বা দুবার প্রবেশের ভিসার ফি ৩ হাজার ৭৫০ ইয়েন থেকে বেড়ে ২৫ হাজার ১০০ ইয়েন নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত জুলাইয়ে বিদেশি নাগরিকদের জন্য ভিসা ফি বাড়িয়েছিল চীন। এরপর জাপানি নাগরিকদের ক্ষেত্রেও নতুন করে ফি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলো। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এক সংবাদ সম্মেলনে বলেন, পারস্পরিক সুবিধার নীতির ভিত্তিতেই ভিসা ফি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জাপানি নাগরিকদের স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসা-মুক্ত সুবিধা চালু রয়েছে। ২০২৪ সালের নভেম্বরে চীন জাপানি নাগরিকদের জন্য এই সুবিধা পুনরায় চালু করে। এর আওতায় পর্যটকরা ভিসা ছাড়াই চীনে সর্বোচ্চ ৩০ দিন অবস্থান করতে পারেন। তথ্যসূত্র:: দ্য জাপান টাইমস