বাবার জানাজা সম্পন্ন হওয়ার পর নিজের প্রথম বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা ও আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতাবা খামেনি তার বাবার ‘নির্দোষ রক্তের’ প্রতিশোধ নেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি সাফ জানিয়েছেন, এই প্রতিশোধ নেওয়া কেবল তার একার নয়, বরং পুরো ইরানি জাতির যৌথ আকাঙ্ক্ষা ও সংকল্প।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ইসরায়েলি হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা নিহত হন। এরপরই দেশটির শীর্ষ নেতৃত্বের পদে আসেন মোজতাবা খামেনি। দায়িত্ব গ্রহণ ও বাবার শেষকৃত্যের পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই হুঙ্কার দিলেন।
মোজতাবা খামেনি তার বার্তায় সাবেক সর্বোচ্চ নেতার জানাজায় লাখ লাখ মানুষের ঐতিহাসিক ও স্বতঃস্ফূর্ত উপস্থিতির জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। সাধারণ মানুষের এই বিপুল জমায়েতকে তিনি "শত্রুর মেরুদণ্ড ভেঙে দেওয়ার মতো এক ঐতিহাসিক উপস্থিতি" হিসেবে অভিহিত করেন।