সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৪৯২ বাংলাদেশিআরাকান আর্মির কাছ থেকে ১৪ জেলেকে ফিরিয়ে আনল বিজিবিদুপুরের মধ্যে ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কাবাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতালের কাজ শুরুপুলিশ সপ্তাহের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
No icon

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়

ভারতের তামিলনাড়ুর বিধানসভার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন থালাপতি বিজয়। তার সঙ্গে শপথ নেন তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে) দলের আরও ৯ জন মন্ত্রী। শপথবাক্য পাঠ করান রাজ্যের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার।

তামিলনাড়ুতে প্রায় ৬০ বছরের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। অভিনেতা থেকে রাজনীতিক হওয়া থালাপতি বিজয় তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

রোববার (১০ মে) শপথগ্রহণ অনুষ্ঠান চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। গত মাসের বিধানসভা নির্বাচনে বিজয়ের দল তামিলগা ভেত্রি কড়গম ২৩৪ আসনের মধ্যে ১০৮টি আসনে জয়লাভ করে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের সংখ্যাগরিষ্ঠতা পেতে তাকে টানা পাঁচ দিন আলোচনা ও জোট গঠনের চেষ্টা চালাতে হয়।

শনিবার তিনি গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানান। এ সময় তার পক্ষে সমর্থন দেয় কংগ্রেসের ৫ জন, বিদুথালাই চিরুথাইগাল কাচ্চির ২ জন, ভারতের কমিউনিস্ট পার্টির ২ জন, ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর ২ জন এবং ভারতীয় ইউনিয়ন মুসলিম লীগের ২ জন বিধায়ক।

বিজয় দুটি আসন থেকে নির্বাচিত হওয়ায় একটি আসন ছেড়ে দিতে হবে। এরপরও জোটের মোট সদস্যসংখ্যা থাকবে ১২০ জন। এর মধ্য দিয়ে প্রায় ছয় দশক পর প্রথমবারের মতো দ্রাবিড় মুন্নেত্র কাজাগম বা সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুন্নেত্র কাজাগমের বাইরে অন্য কোনো দল তামিলনাড়ুতে সরকার গঠন করল। এটি রাজ্যের রাজনীতিতে একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।