মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে তুরস্কের হুদা পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ফিকির কারাভিল এর সৌজন্য সাক্ষাৎ১৩ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস, সতর্কসংকেতট্রাম্পের কঠোর অবস্থান, ফের যুদ্ধে প্রস্তুত ইরানবিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজইরানের হামলায় ১৬ মার্কিন সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত
No icon

ফল ঘোষণার আগেই উত্তপ্ত পশ্চিমবঙ্গ

দেড় মাসেরও বেশি সময়জুড়ে চলা ম্যারাথন ভোটগ্রহণ শেষ হওয়ার পর এখন পুরো পশ্চিমবঙ্গের নজর সোমবারের (৪ মে) ফল ঘোষণার দিকে। ওই দিনেই স্পষ্ট হয়ে যাবে, তৃণমূল কংগ্রেস কি টানা চতুর্থবারের মতো ক্ষমতা ধরে রাখতে পারছে, নাকি প্রথমবারের মতো রাজ্যের শাসনভার নিতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

ভারতে কোনো নির্বাচনে ভোটগ্রহণ শেষ হওয়া আর ভোটগণনা শুরুর মধ্যে যে ব্যবধানটা থাকে, সেই সময়ে যথারীতি সবচেয়ে বেশি আগ্রহ আর চর্চা থাকে 'এক্সিট পোল' বা বুথফেরত সমীক্ষা নিয়ে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবারে যে কয়েকটি এক্সিট পোলের ফল সামনে এসেছে, তার প্রায় সবগুলোতেই তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে প্রাপ্ত ভোটের ব্যবধান খুব কম থাকবে বলে পূর্বাভাস করা হয়েছে। এবং গরিষ্ঠতা পেলেও কোনো দলই খুব বিরাট ব্যবধানে জিতবে না বলেও এক্সিট পোলগুলো থেকে ইঙ্গিত মিলছে।

রোববার(৩ মে) সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, সোমবার সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হবে। তবে সকাল থেকে গণনা করা হবে পোস্টাল ব্যালট। এরপর গণনা হবে ইভিএমের ভোট।

জানা গেছে, গত ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটগ্রহণ শেষ হওয়ার পর বিভিন্ন সংস্থা বুথফেরত জরিপ প্রকাশ করে। এসব জরিপে অধিকাংশই এবার ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-কে এগিয়ে রাখে এবং অনেকের মতে সেখানে সরকার গঠন করার সম্ভাবনাও তৈরি হয়েছে। যদি এমনটা ঘটে, তাহলে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।