→ বাংলাদেশে আসার পথে ইন্দোনেশিয়ায় বিস্ফোরকবাহী জাহাজ জব্দ→ চুক্তি সমঝোতা ছাড়াই শেষ হলো জলবায়ু সম্মেলন→ এইচএসসির উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ আজ→ এইচএসসির উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ আজ→ রাজস্থানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জন নিহত
No icon

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যের সংলাপ শুরু আজ

দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনগুলোর অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, নাশকতামূলক কর্মকাণ্ড মোকাবিলায় ফের বৃহত্তর জাতীয় ঐক্য গড়তে সংলাপের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে এই উদ্যোগে ইতিবাচক সাড়া দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে নিজেদের প্রস্তুতির কথা জানান দিয়েছে জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো। তবে সেই সহযোগিতার পথে প্রধান শর্ত হিসেবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়াকে জুড়ে দিয়েছে জামায়াতে ইসলামী, এনসিপি ও এবি পার্টি। দলগুলোর নেতাদের সঙ্গে কথা বললে এমনটা জানা গেছে। এই অবস্থায় আজ সোমবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে জাতীয় ঐক্য গড়ার সংলাপ শুরু হচ্ছে। সাম্প্রতিক সময়ে যানবাহনে অগ্নিসংযোগ, পুলিশি স্থাপনা, গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখা এবং রাজনৈতিক নেতাদের বাড়িঘরে গুপ্ত হামলার ঘটনায় আওয়ামী লীগের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। এর পরিপ্রেক্ষিতে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে অভিহিত করে দল-মত নির্বিশেষে তাদের প্রতিরোধের আহ্বান জানান। সেই প্রক্রিয়ায় এবার ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে নেওয়া সরকারের সংলাপ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে।

জুলাই গণ-অভ্যুত্থানে অবদান রাখা জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শীর্ষ নেতারা বলেছেন, ফ্যাসিবাদবিরোধী যেকোনো ঐক্যে তারা সরকারের পাশে থাকবে, রাজপথেও নামবে। কিন্তু তার আগে জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার তাগিদ দেন নেতারা। অপরদিকে ক্ষমতাসীন দল বিএনপির নীতিনির্ধারকরা বলছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য, রাজপথের সাংগঠনিক প্রস্তুতিতে জনসম্পৃক্ততা বাড়বে। যদিও বর্তমান সরকার ও বিরোধী দলগুলোর মধ্যে ঐক্যের সম্ভাবনা থাকার পরও সংস্কার প্রশ্নে কিছুটা দূরত্ব কাজ করছে।সংলাপ ইস্যুতে গতকাল রবিবার যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলছেন, গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার বিচার ত্বরান্বিত করা, আসন্ন গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়ন এবং শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করার মতো মৌলিক ইস্যুগুলোতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ হলেই কেবল জাতীয় ঐক্য হতে পারে। এর প্রথম পদক্ষেপ হিসেবে একদলীয় সংবিধান সংশোধন কমিটি অবিলম্বে ভেঙে দিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করতে হবে। তবে সরকার যদি শুধু ডিসেম্বরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে থামানোর জন্য জাতীয় ঐকমত্য চায় এবং জানুয়ারিতে একদলীয় কমিটির মতামত অনুযায়ী সংবিধান সংশোধন করে ফেলে, তবে সেই ধরনের কোনো প্রক্রিয়ায় এনসিপির অংশগ্রহণ থাকবে না।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের উদ্যোগ ইতিবাচক। তবে শুধু রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষেত্রে এই সংলাপেই সমস্যার সমাধান হবে কিনা, সে বিষয় গভীরভাবে বিবেচনায় নেওয়ার প্রশ্ন রাখে। এতে ভবিষ্যৎ রাজনৈতিক ঝুঁকি সৃষ্টির সম্ভাবনা থাকবে। যদিও সহিংসতায় জড়িতদের রাজনৈতিক অবস্থান বিবেচনা না করে আইনের আওতায় আনা এবং বিচার নিশ্চিত করাই অগ্রাধিকার হতে পারে। অন্যথায় শুধু আওয়ামী লীগ ঠেকানোর জন্য জাতীয় ঐক্যের ভিত্তিতে সংলাপ প্রক্রিয়া কার্যত সফল হবে না।জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের  বলেন, আমরা সরকারের ডাকা সংলাপে সাড়া দেব। তবে সরকার জুলাই সনদ মেনে নিলেই বিরোধী দলকে রাজপথে পাশে পাবে। এ দাবি থেকে সরে আসার কোনো সুযোগ নেই। একই অবস্থানের কথা বলছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার। তিনি   বলেন, গণ-অভ্যুৎত্থানে পতিত আওয়ামী সরকারের বিরুদ্ধে যে কোনো ঐক্যে তারা সরকারের সঙ্গে থাকবে। এর আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ লেন, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যে গড়তে যে সংলাপের উদ্যোগ নেওয়া হয়েছে, তা ইতিবাচক। এতে করে সরকারের প্রতি জনআস্থা বাড়বে। চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সরকারের পক্ষে একা সবকিছু করা সম্ভব নয়।দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জাতীয় ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলকে বর্তমান সরকারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

তবে রাজনৈতিক ঐক্যের প্রশ্নে শুধু আওয়ামী লীগবিরোধী অবস্থানকে যথেষ্ট মনে করছেন না কেউ কেউ। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক   বলেন, রাজনীতিতে ফিরতে হলে আওয়ামী লীগকে রাজনৈতিক আচরণ করতে হবে। সন্ত্রাস ও নাশকতায় কোনো লাভ নেই। বিচারের মুখোমুখি হওয়ার আগে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই। তারপরও সংলাপের মাধ্যমে সরকারের ঐক্যের আহ্বানকে ইতিবাচক হিসেবেই দেখছেন তিনি।রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, গণ-অভ্যুৎত্থান-পরবর্তী রাজনৈতিক ঐক্য ধরে রাখতে রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে দলগুলোর মধ্যে আস্থা ফিরিয়ে আনা প্রয়োজন। আর এক্ষেত্রে সরকারের সংলাপের ডাক দেওয়াকে ইতিবাচক বলে মনে করেন তিনি।এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু আমাদের সময়কে বলেন, সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্য করলেই জাতীয় ঐক্য হবে না। ঐকমত্য কমিশনেও আমাদের ঐক্য হয়েছিল, সেটা আছে? জুলাই সনদ বাস্তাবয়ন ছাড়া শুধু জাতীয় ঐক্যের কথা বলার সুযোগ নেই।