কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যুরাষ্ট্রপতি নির্বাচনের ভোট বৃহস্পতিবারসরকারের ৬ মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬০০০ কোটি টাকাচার জেলায় সড়কে ঝরল ১০ প্রাণসাত জেলায় বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত
No icon

সরকারের আর্থিক সক্ষমতাসহ নানা জটিলতায় নবম জাতীয় পে স্কেল

জুলাই থেকে কার্যকরের কথা থাকলেও মূল বেতন, ভাতা ও সরকারের আর্থিক সক্ষমতাসহ নানা জটিলতায় নবম জাতীয় পে স্কেলের চূড়ান্ত রূপরেখা এখনো নির্ধারণ করা যায়নি। ফলে আগস্টে গেজেট প্রকাশ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। 

বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনায় গঠিত সচিব কমিটি আরো দুই থেকে তিনটি বৈঠক শেষে চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে জমা দিতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এরপর মন্ত্রিসভার অনুমোদন পাওয়া গেলে নতুন পে স্কেলের গেজেট প্রকাশ করা হবে বলে জানা গেছে।

গত ১৫ জুলাই মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে সচিবালয়ে পর্যালোচনা কমিটির ষষ্ঠ সভা অনুষ্ঠিত হয়। এতে নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ, অষ্টম পে স্কেলের সীমাবদ্ধতা ও নতুন কাঠামো বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়।বৈঠক সূত্রে জানা গেছে, নতুন বেতনকাঠামো বাস্তবায়নের ক্ষেত্রে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যাতে কোনো ধরনের বৈষম্য বা অসন্তোষ তৈরি না হয়, সে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।