আরও ৩ দেশে ফ্রিজ ও এসি রপ্তানি শুরু করলো ‘ভিশন’নিয়ন্ত্রণে আসছে না আইনশৃঙ্খলাপবিত্র আশুরা ২৬ জুনআজ মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রীবিয়ে নিবন্ধনে বাধ্যতামূলক হচ্ছে অনলাইন জন্মনিবন্ধন
No icon

স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তিনি বলেন, আমরা স্বয়ংক্রিয় সিস্টেম চালু করব, গার্ডও থাকবে। রেলগেটের কাছাকাছি আসার পর যাতে অটোমেটিক রেলগেট পড়ে যায়। যেখানে রেলগেট আছে সেখানে আমরা আন্ডারপাস বা ফ্লাইওভার করব। এই ব্যাপারে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন।রোববার (২২ মার্চ) দুপুরে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড রেলক্রসিংয়ে ট্রেন ও বাস সংঘর্ষের ঘটনাস্থল পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রেল প্রতিমন্ত্রী বলেন, আপনারা জানেন ইতোমধ্যে স্টেশন মাস্টার এবং গেটম্যানকে দায়িত্ব অবহেলার কারণে বরখাস্ত করা হয়েছে। তাদের শাস্তির আওতায় আনা হবে। রেলওয়ে থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় প্রশাসন আরও একটি তদন্ত কমিটি করেছে। এ ব্যাপারে কারও গাফিলতি থাকলে ছাড় দেওয়া হবে না।