আরও ৩ দেশে ফ্রিজ ও এসি রপ্তানি শুরু করলো ‘ভিশন’নিয়ন্ত্রণে আসছে না আইনশৃঙ্খলাপবিত্র আশুরা ২৬ জুনআজ মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রীবিয়ে নিবন্ধনে বাধ্যতামূলক হচ্ছে অনলাইন জন্মনিবন্ধন
No icon

আরও ৩ দেশে ফ্রিজ ও এসি রপ্তানি শুরু করলো ‘ভিশন’

আরও তিনটি দেশে ফ্রিজ, এসি ও অন্যান্য হোম অ্যাপ্লায়েন্স রপ্তানি শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আরএফএল ইলেকট্রনিক্স লিমিটেড। নতুন দেশগুলো হলো নেপাল, আমেরিকান সামোয়া ও সেনেগাল। সম্প্রতি ভিশন ব্র্যান্ডের ফ্রিজ, এসি ও অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সের চালান দেশ তিনটির উদ্দেশ্যে পাঠানো হয়েছে।বর্তমানে এশিয়া, আফ্রিকা ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২৫টিরও বেশি আন্তর্জাতিক বাজারে ভিশনের পণ্য নিয়মিত রপ্তানি হচ্ছে। এসব বাজারে বিশেষ করে রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, ওয়াটার পিউরিফায়ার ও মাইক্রোওয়েভ ওভেনের চাহিদা ক্রমাগত বাড়ছে।এ বিষয়ে প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল বলেন, আমাদের লক্ষ্য মেইড ইন বাংলাদেশ পণ্য বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছে দেওয়া এবং দেশের রপ্তানি বাজার আরও সম্প্রসারণ করা। নেপাল, আমেরিকান সামোয়া ও সেনেগালের মতো নতুন বাজারে ভিশন পণ্যের প্রবেশ আমাদের বৈশ্বিক সম্প্রসারণ কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ।

এ বিষয়ে আরএফএল ইলেকট্রনিক্স লিমিটেডের নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার মো. নুর আলম বলেন, ভিশন-এর ফ্রিজ ও এসি আধুনিক প্রযুক্তিনির্ভর, বিদ্যুৎ সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব। উন্নত ইনভার্টার প্রযুক্তি ও কঠিন আবহাওয়ায় কার্যকর পারফরম্যান্সের কারণে আন্তর্জাতিক বাজারে ভিশন পণ্যের গ্রহণযোগ্যতা দ্রুত বাড়ছে।তিনি আরও বলেন, গুণগত মান বজায় রেখে উৎপাদন প্রক্রিয়া ও প্রযুক্তিতে ধারাবাহিক উন্নয়নের মাধ্যমে আমরা ভিশনকে বৈশ্বিক পর্যায়ে আরও শক্ত অবস্থানে নিতে কাজ করছি।বিশ্ববাজারে মেইড ইন বাংলাদেশ পণ্যের পরিচিতি ও গ্রহণযোগ্যতা বাড়াতে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে নতুন নতুন বাজার সম্প্রসারণে কাজ করে যাচ্ছে।