আরও ৩ দেশে ফ্রিজ ও এসি রপ্তানি শুরু করলো ‘ভিশন’নিয়ন্ত্রণে আসছে না আইনশৃঙ্খলাপবিত্র আশুরা ২৬ জুনআজ মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রীবিয়ে নিবন্ধনে বাধ্যতামূলক হচ্ছে অনলাইন জন্মনিবন্ধন
No icon

ঢাকায় তাপমাত্রা বাড়তে পারে

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় গত ২৪ ঘণ্টায় সামান্য বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। তবে আজ রবিবার কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে দুপুরের মধ্যে দিনের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।রবিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ফলে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এছাড়া পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।ভোর ৬টায় ঢাকা ও আশপাশের এলাকার তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এসময় আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।