মহাসড়কে বাজারকেন্দ্রিক যানজট দূর করার নির্দেশ আইজিপিরঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায়মধ্যপ্রাচ্য সংকটে আমদানিনির্ভর সারে নতুন চাপবরগুনাসহ চার জেলায় হঠাৎ ঘূর্ণিঝড়, শত শত ঘরবাড়ি বিধ্বস্তমহাসড়কে চাপ বাড়ছে, ঈদযাত্রা এখনও স্বস্তির
No icon

ডেপুটি স্পিকার পদ গ্রহণ করেনি জামায়াত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ডেপুটি স্পিকার পদ গ্রহণ করেননি বিরোধী দল জামায়াত। সরকারি দলের আহ্বান থাকা সত্ত্বেও কারও নাম প্রস্তাব না করায় এই পদ সরকারদলীয় সংসদ সদস্যের মধ্য থেকেই পূরণ হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদ ভবনে স্পিকার নির্বাচিত হন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। এরপর ডেপুটি স্পিকার নির্বাচিত হন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচনের পর সংসদ অধিবেশন ৩০ মিনিট মুলতবি করা হয়।