আরও ৩ দেশে ফ্রিজ ও এসি রপ্তানি শুরু করলো ‘ভিশন’নিয়ন্ত্রণে আসছে না আইনশৃঙ্খলাপবিত্র আশুরা ২৬ জুনআজ মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রীবিয়ে নিবন্ধনে বাধ্যতামূলক হচ্ছে অনলাইন জন্মনিবন্ধন
No icon

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের জন্য আজ মঙ্গলবার থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করছে বাংলাদেশ রেলওয়ে। এবারের ঈদযাত্রায় শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।রেলওয়ের নির্ধারিত সূচি অনুযায়ী, ৩ মার্চ দেওয়া হবে ১৩ মার্চের অগ্রিম টিকিট। এছাড়া ৪ মার্চ ১৪ মার্চের, ৫ মার্চ ১৫ মার্চের, ৬ মার্চ ১৬ মার্চের, ৭ মার্চ ১৭ মার্চের, ৮ মার্চ ১৮ মার্চের এবং ৯ মার্চ দেওয়া হবে ১৯ মার্চের টিকিট। তবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে পরবর্তীতে ২০, ২১ ও ২২ মার্চের টিকিটের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।টিকিট প্রত্যাশীদের চাপ কমাতে পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলের টিকিট আলাদা সময়ে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে অনলাইনে কেনা যাবে।রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সহজলভ্যতা নিশ্চিত করতে এবং কালোবাজারি রোধে এবার কাউন্টার থেকে কোনো টিকিট দেওয়া হবে না। সকল যাত্রীকে রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ ব্যবহার করে অগ্রিম টিকিট সংগ্রহ করতে হবে। ঈদযাত্রায় যাত্রীদের নিরাপত্তা ও সেবা নিশ্চিতে স্টেশনে বিশেষ নজরদারির ব্যবস্থাও রাখা হবে বলে জানা গেছে।