১২ মার্চ নির্বাচন করা হবে স্পিকার-ডেপুটি স্পিকারজুলাই হত্যা মামলায় সালমান-আনিসুলের বিরুদ্ধে সাক্ষ্য শুরু আজঢাকাসহ তিন বিভাগে হতে পারে বজ্রবৃষ্টিঈদের আগেই সম্মানী দেওয়া হবে মুয়াজ্জিন-ইমামকেবিএনপি সংস্কার পরিষদে শপথ না নিলে ৫ বছর ক্ষমতায় থাকা কঠিন হবে: সারজিস
No icon

পে-স্কেল বাস্তবায়ন চেয়ে আলটিমেটাম, নতুন কর্মসূচি ঘোষণা

বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে আলটিমেটাম দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে। শুক্রবার সংগঠনের সদস্যসচিব মো. মাহমুদুল হাসান ও মুখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে সংঘটনটি জানায়, আগামী ১৫ মার্চের মধ্যে দাবি না মানলে ২৮ মার্চ নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। সে অনুযায়ী, স্মারকলিপি দেওয়ার পাশাপাশি প্রতিনিধি সমাবেশ ও সাংগঠনিক কর্মসূচি পালন করবে তারা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০১৫ সালে দেওয়া অষ্টম পে-স্কেলে ১১-২০ গ্রেডের কর্মচারীদের বৈষম্যের বেড়াজালে আবদ্ধ করার পর থেকেই প্রথম পর্যায়ে পে স্কেলের বৈষম্য নিরসনের জন্য আবেদন নিবেদনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেও তৎকালীন সরকারের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এমনকি বিগত কোনো সরকার উক্ত সংগঠনের সঙ্গে আলোচনাও করেননি। অথচ বিগত বিএনপির সরকার ১৯৯১ ও ২০০৫ সালে সুন্দর দুইটি পে স্কেল দিয়েছিল।