মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পেল ৫ প্রস্তাবশুক্রবার সকাল থেকে টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়বিদ্যুৎ সংকট আরও বাড়বেদুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কাহরমুজে ‘টিট ফর ট্যাট’ নৌযুদ্ধ: কে আগে নতি স্বীকার করবে?
No icon

পুরানা পল্টনে বহুতল ভবনে আগুন

রাজধানী ঢাকার পুরানা পল্টনের একটি ১০ তলা ভবনের ৬ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকাল ৬টা ৫৫ মিনিটে এই আগুন লাগে।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, আজ ৭টা ১ মিনিটে আগুন লাগার খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তাদের চেষ্টায় ৭টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার।