মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পেল ৫ প্রস্তাবশুক্রবার সকাল থেকে টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়বিদ্যুৎ সংকট আরও বাড়বেদুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কাহরমুজে ‘টিট ফর ট্যাট’ নৌযুদ্ধ: কে আগে নতি স্বীকার করবে?
No icon

মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ

ঢাকা ও এর আশপাশের এলাকার আকাশ মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে বলেও আভাস দিয়েছে সংস্থাটি।সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় দুপুর ১টা পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।সেই সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণ-পশ্চিম/দক্ষিণ থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেডর্ড করা হয়েছে ২৫ দশমমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে পূর্বাভাসে বলা হয়েছে।