সবার আগে বিশ্বকাপের নকআউটের টিকিট পেল মেক্সিকোশান্তির পথে তবু অনিশ্চয়তাযুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার, চুক্তিতে অনুমোদন মোজতবা খামেনিরঅভিনেতা জাহের আলভী কারাগারেশ্রীপুরে ৬৮০ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ
No icon

২২ এপ্রিল ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী  ইসহাক দার আগামী এপ্রিল মাসের ২২ তারিখে তিন দিনের উচ্চ পর্যায়ের সফরে বাংলাদেশে আসতে পারেন। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নেশন। ঢাকায় শেখ হাসিনা সরকারের পতনের পর এটি হবে কোনো শীর্ষ পাকিস্তানি মন্ত্রীর প্রথম উচ্চ পর্যায়ের সফর। এছাড়াও গত ৬ ফেব্রুয়ারি একই তথ্য জানিয়েছিল অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।