সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস৯টি পাম্প ঘুরেও মেলেনি এলপি গ্যাসওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুনসংরক্ষিত নারী আসনের নির্বাচনের তপশিল ঘোষণা আজগরমের পর স্বস্তি: সারাদেশে ঝড়-বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস
No icon

ডিজিএফআই’র সাবেক প্রধান মামুন ফের রিমান্ডে

মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) শেখ মামুন খালেদের তৃতীয় দফায় আরো তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিদ্দিক আজাদ শুনানি শেষে এ আদেশ দেন। 

এদিন ছয় দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের উপ-পরিদর্শক কফিল উদ্দিন তার তৃতীয় দফায় আরো চার দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।