→ সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর→ একাদশে দ্বিতীয় ধাপে ভর্তির আবেদন শুরু আজ→ প্রাথমিকের শিক্ষক নিয়োগ না পাওয়া প্রার্থীদের যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী→ ৫ গোলের দারুণ লড়াইয়ে ইংল্যান্ডকে হারাল স্পেন→ দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
No icon

অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ‘রইদ’

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ‘আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র’ বিভাগে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’। দীর্ঘ যাচাই-বাছাই শেষে সিনেমাটিকে চূড়ান্তভাবে মনোনীত করেছে অস্কার বাংলাদেশ কমিটি। 

রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের অস্কার কমিটির পক্ষ থেকে ‘রইদ’-এর নাম ঘোষণা করা হয়। বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের উদ্যোগে গঠিত কমিটির সদস্যরা সিনেমাটি নির্বাচনের প্রক্রিয়ায় অংশ নেন। এবার অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য মোট পাঁচটি সিনেমা জমা পড়েছিল। এগুলো হলো রেদওয়ান রনির ‘দম’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, মোহাম্মদ তৌকীর ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। 

পরে ‘মানুষের বাগান’ স্বেচ্ছায় প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ালে বাকি চারটি সিনেমা মূল্যায়ন করে ‘রইদ’কে চূড়ান্তভাবে বেছে নেওয়া হয়। কমিটির ছয় সদস্যের সম্মিলিত বিশ্লেষণ ও সিদ্ধান্তের ভিত্তিতেই সিনেমাটি নির্বাচিত হয়েছে।

‘রইদ’-এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্র ও সংস্কৃতির প্রতিনিধিত্ব করার সুযোগ তৈরি হয়েছে। এখন সিনেমাটি ৯৯তম অস্কারের ‘আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র’ বিভাগে বাংলাদেশের আনুষ্ঠানিক জমা হিসেবে বিবেচিত হবে।