আজ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধসংসদের তৃতীয় অধিবেশন বসছে ২৭ আগস্টরাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ সরাসরি সম্প্রচার হবে: ইসি সচিবজনগণের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা গেলে রাষ্ট্র শক্তিশালী হয়: প্রধানমন্ত্রীপৌনে দুই লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
No icon

সাদিয়া আয়মানের সঙ্গে সম্পর্কের বিষয়টি নিয়ে মুখ খুলেছেন খায়রুল

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার ও সাদিয়া আয়মানকে একসময় নিয়মিত জুটি হিসেবে দেখা গেছে। পর্দার রসায়নের পাশাপাশি তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও কম আলোচনা হয়নি। একপর্যায়ে দুজনের প্রেমের গুঞ্জনও ছড়িয়ে পড়ে। তবে বর্তমানে তাদের মধ্যে নেই আগের সেই যোগাযোগ। এবার সাদিয়া আয়মানের সঙ্গে সম্পর্কের বিষয়টি নিয়ে মুখ খুলেছেন খায়রুল বাসার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, সাদিয়ার সঙ্গে তার সম্পর্ককে ঠিক প্রেম বলা যায় কি না, তা নিয়ে তার নিজেরই সংশয় রয়েছে। তবে একটা সময় দুজনের মধ্যে বিশেষ সম্পর্ক ছিল বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। সময়ের সঙ্গে সেই সম্পর্কের সমীকরণ বদলে গেছে বলেও জানান খায়রুল।

সাদিয়ার সঙ্গে তার পরিচয়ের প্রসঙ্গও উঠে আসে সাক্ষাৎকারে। খায়রুল জানান, একটি বিজ্ঞাপনের কাজের সূত্র ধরে তাদের প্রথম পরিচয়। এর আগে একটি নাটকে সাদিয়াকে দেখেছিলেন তিনি। পরে বিজ্ঞাপনের জন্য উপযুক্ত মুখ খুঁজতে গিয়ে সাদিয়ার নাম প্রস্তাব করেন খায়রুল। সেখান থেকেই তাদের পরিচয় ও যোগাযোগ বাড়ে।

তবে বর্তমানে সেই সম্পর্কের কোনো অস্তিত্ব নেই বলেই মনে করেন খায়রুল বাসার। তিনি বলেন, ‘সম্পর্কটাকে আসলে প্রেম বলা যায় কি না, তা আমি আজও জানি না। এখন মনে হয়, আসলে আমাদের মধ্যে কিছুই ছিল না।’

এদিকে প্রায় তিন বছর ধরে একসঙ্গে কোনো নাটকে দেখা যায়নি খায়রুল ও সাদিয়াকে। তাদের এই দীর্ঘ বিরতি নিয়েও দর্শকদের মধ্যে রয়েছে নানা কৌতূহল। তবে ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি পেছনে ফেলে দুজনই এখন নিজেদের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।

জনপ্রিয় এই জুটিকে আবার পর্দায় একসঙ্গে দেখা যাবে কি না, তা অবশ্য এখনো নিশ্চিত নয়। তবে খায়রুলের সাম্প্রতিক মন্তব্যে সাদিয়া আয়মানের সঙ্গে তার অতীত সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।