→ শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে ১২, ১৫ ও ১৮ দিনের লম্বা ছুটি→ প্রাথমিকের প্রায় সব, মাধ্যমিকের ৮৩ শতাংশ বই পৌঁছেছে উপজেলায়→ মেডিকেল-ডেন্টালে ভর্তির নীতিমালা প্রকাশ→ পুলিশের ১৪ কর্মকর্তার দায়িত্বে রদবদল→ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হওয়ার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ
No icon

মেডিকেল-ডেন্টালে ভর্তির নীতিমালা প্রকাশ

দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির জাতীয় নীতিমালা প্রকাশ করা হয়েছে।বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে এ নীতিমালা প্রকাশ করেছে। এতে ভর্তির আবেদনের যোগ্যতা ও শর্ত নির্ধারণ করে দেওয়া হয়েছে।নীতিমালা অনুযায়ী, এবার মেডিকেল ও ডেন্টালে ভর্তির আবেদন করতে এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় মোট জিপিএ থাকতে হবে কমপক্ষে ৮ দশমিক ৫০। তবে সাপ্লিমেন্টারি বা সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পারবেন না।নীতিমালায় বলা হয়েছে, আবেদনকারীকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি বা সমমানের উভয় পরীক্ষায় নিয়মিত উত্তীর্ণ হতে হবে। এইচএসসি বা সমমানের পরীক্ষায় পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান বিষয় থাকতে হবে।

জীববিজ্ঞানে কমপক্ষে গ্রেড পয়েন্ট ৩ দশমিক ৫০ বা এ মাইনাস গ্রেড থাকতে হবে।ভর্তির জন্য সাধারণ আসনে কেবল বাংলাদেশের নাগরিকরা আবেদন করতে পারবেন। তবে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে বিদেশিদের জন্য সংরক্ষিত আসনে বিদেশি শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।সরকারি মেডিকেল ও ডেন্টালে ভর্তির ক্ষেত্রে বিদেশি শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় ৫-এর স্কেলে মোট জিপিএ থাকতে হবে কমপক্ষে ৮ দশমিক ৫০। জীববিজ্ঞানে কমপক্ষে গ্রেড পয়েন্ট ৩ দশমিক ৫০ বা এ মাইনাস গ্রেড থাকতে হবে।যেসব দেশে এসএসসি ও এইচএসসি পর্যায়ে পাবলিক পরীক্ষা নেই, সেসব দেশের শিক্ষার্থীদের ক্ষেত্রে যথাক্রমে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল বিবেচনা করা হবে।বিএমডিসি জানিয়েছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের সব মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে এমবিবিএস এবং বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে এ নীতিমালা প্রযোজ্য হবে।