→ কেমন থাকবে ঢাকার আবহাওয়া, জানা গেল পূর্বাভাসে→ কেমন থাকবে ঢাকার আবহাওয়া, জানা গেল পূর্বাভাসে→ স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী→ ঢাকাসহ আট জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন→ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার
No icon

জিপিএ-৫ পেলেন ১৬০০, ফেল থেকে পাস ৫৫৪৮

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় নতুন করে জিপিএ ৫ পেয়েছেন এক হাজার ৬০০ জন। এর মধ্যে প্রথম ফলাফলে ফেল করেছিলেন এমন ২০ জন পরীক্ষার্থীও আছেন। এ ছাড়া ফেল করা থেকে এবার পাস করেছেন পাঁচ হাজার ৫৪৮ জন।গতকাল সোমবার শিক্ষা বোর্ডগুলো পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করে। এবারই প্রথম এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পাশাপাশি পুনর্মূল্যায়নের ব্যবস্থা চালু করা হয়েছে। ফলে শুধু নম্বর গণনা বা যোগ-বিয়োগের ভুল সংশোধন নয়, উত্তরপত্রের মূল্যায়ন নিয়েও নতুন করে পর্যালোচনার সুযোগ পেয়েছেন শিক্ষার্থীরা।গত ৩১ অক্টোবর ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। তাদের মধ্যে পাস করেন ছয় লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হন পাঁচ লাখ ৯৪ হাজার ১১৩ জন। গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ ৫ পান ৪০ হাজার ৮৪ জন। আন্তঃশিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবার ৯টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন দুই লাখ ৯১ হাজার ২০৯ শিক্ষার্থী। আবেদনের পরিপ্রেক্ষিতে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য জমা পড়ে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের তথ্য অনুযায়ী, এবার নতুন করে জিপিএ ৫ পাওয়া পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডে ৪৬৪ জন, কুমিল্লায় ১২০, রাজশাহীতে ৫৬, যশোরে ১৬২, চট্টগ্রামে ১০১, বরিশালে ২১, সিলেটে ৭৭, দিনাজপুরে ১৩৪ ও ময়মনসিংহ বোর্ডের ২৭৪ জন। এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১৭১ জন ও কারিগরি শিক্ষা বোর্ডে ২০ জন পরীক্ষার্থী নতুন করে জিপিএ ৫ পেয়েছেন। এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় গ্রেড পরিবর্তন হয়েছে ২৫ হাজার ৮১০ পরীক্ষার্থীর। নম্বর পরিবর্তন হয়েছে ২৩ হাজার ১৪৫ জনের।বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আবেদন জমা পড়ে ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে তিন লাখ ৩৫ হাজার ৮৭৯টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়। দ্বিতীয় অবস্থানে থাকা চট্টগ্রাম শিক্ষা বোর্ডে আবেদন জমা পড়ে এক লাখ ১৭ হাজার ৭০০টি। এ ছাড়া রাজশাহী বোর্ডে এক লাখ ৯ হাজার ৯৭১টি, যশোর বোর্ডে ৯৭ হাজার ৬১৮, কুমিল্লা বোর্ডে ৯২ হাজার ৭৭৬, দিনাজপুর বোর্ডে ৮৯ হাজার ৪২০, ময়মনসিংহ বোর্ডে ৭১ হাজার ৭৬২, বরিশাল বোর্ডে ৫৩ হাজার ৪০৯, সিলেট বোর্ডে ৫১ হাজার ২৪৩, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪০ হাজার ৮৩০ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২৬ হাজার ৮০৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়ে।

সাপ্লিমেন্টারি পরীক্ষা ঘিরে কেন্দ্রপ্রধানদের জরুরি তলব এ বছরের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা সামনে রেখে কেন্দ্রপ্রধানদের জরুরি সভায় ডেকেছে ঢাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। আগামী ২৬ নভেম্বর সকাল ১০টায় বোর্ডের মিলনায়তনে এ সভা হবে। পরীক্ষার আয়োজন সুষ্ঠু ও সুশৃঙ্খল রাখতে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।গতকাল সোমবার বোর্ডের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার সব কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সভায় সরাসরি উপস্থিত থাকতে হবে।