হরমুজ প্রণালিতে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশদুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির আভাসরোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রীরামুতে ১৫ একর জমি পেল বাফুফেপররাষ্ট্রমন্ত্রী আজ জাতিসংঘ অধিবেশনে সভাপতিত্ব করবেন
No icon

রামুতে ১৫ একর জমি পেল বাফুফে

ফিফার অর্থায়নে কক্সবাজার জেলার রামু উপজেলায় নির্মিত হতে যাচ্ছে ফুটবলের বিশ্বমানের আধুনিক বিএফএফ টেকনিক্যাল সেন্টার। বিকালে বাফুফের সভাপতি তাবিথ আউয়ালের নেতৃত্বে বাফুফের কর্মকর্তারা উক্ত জায়গা পরিদর্শন করেছেন।এর আগে দুপুরে এই টেকনিক্যাল সেন্টার নির্মাণের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনুকূলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বরাদ্দকৃত জমি হস্তান্তর করা হয়েছে। কক্সবাজারে হোটেল লং বিচ রিসোর্টের হলো রুমে সংক্ষিপ্ত অনুষ্ঠানে কক্সবাজার জেলা প্রশাসক মো আব্দুল মান্নান বরাদ্দকৃত জমির দলিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়ালের হাতে তুলে দেন। রামু উপজেলায় মোট ১৫.২০ একর জমি বাংলাদেশ ফুটবল ফেডারেশকে বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।অনুষ্ঠানে বাফুফের সভাপতি তাবিথ আউয়াল বাফুফের পক্ষে জমি রেজিস্ট্রেশনসংক্রান্ত নথিতে স্বাক্ষর করেন। অপরদিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে কক্সবাজারের জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান স্বাক্ষর করেন। পরে জেলা প্রশাসক আনুষ্ঠানিকভাবে জমির প্রয়োজনীয় দলিলপত্র বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের হাতে হস্তান্তর করেন।

এ সময় কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানসহ বাফুফের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, বাংলাদেশ সরকার স্পোর্টসের ক্ষেত্রে বিশেষ অবদান রাখছে তারই ধারাবাহিকতায় আজকের এই জমি বরাদ্দ। এই জমিতে যে টেকনিক্যাল সেন্টার গড়ে উঠবে এখান থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরিতে ভূমিকা রাখবে।তিনি বলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় রামু উপজেলায় বাফুফে টেকনিক্যাল সেন্টার নির্মাণের জন্য ১৫ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে কক্সবাজার জেলা প্রশাসন আনুষ্ঠানিকভাবে জমিটি বাফুফের কাছে হস্তান্তর করেছে।তিনি এ উদ্যোগ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং এ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি ধন্যবাদ জানান।

তাবিথ আউয়াল বলেন, রামুতে আন্তর্জাতিক মানের ফুটবল টেকনিক্যাল সেন্টার প্রতিষ্ঠিত হলে বাংলাদেশের ফুটবলের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিভাবান ফুটবলাররা এখানে আধুনিক ও পরিকল্পিত প্রশিক্ষণের সুযোগ পাবেন।তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই টেকনিক্যাল সেন্টার ভবিষ্যতে বাংলাদেশের ফুটবলকে আন্তর্জাতিক পর্যায়ে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে ভূমিকা রাখবে। রামুর এই কেন্দ্রকে ঘিরে জাতীয় পর্যায়ের পাশাপাশি আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার সুযোগ সৃষ্টি হবে এবং দেশের তরুণ ফুটবলার তৈরিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।পর্যটন নগরী কক্সবাজারের পার্শ্ববর্তী রামু উপজেলায় বাফুফের টেকনিক্যাল সেন্টার নির্মিত হলে খেলাধুলার অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি স্থানীয় পর্যায়েও ফুটবলারদের নতুন সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে দেশের ফুটবল প্রশিক্ষণ ও প্রতিভা অন্বেষণ কার্যক্রম আরও সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা রয়েছে।