গত কাল বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগর শাখায় দিনব্যাপী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপি।
প্রধান অতিথি আরও বলেন, সংগঠনের প্রতিটি কর্মীর সঙ্গে ব্যক্তিগত ও নিবিড় যোগাযোগ গড়ে তুলতে হবে। মানুষের কল্যাণ ও অকল্যাণের বিষয়গুলো তাদের কাছে স্পষ্টভাবে তুলে ধরে নৈতিক ও আদর্শিকভাবে সচেতন কর্মীবাহিনী গড়ে তুলতে হবে।
তিনি বলেন, দেশ আজ এমন এক অর্থনৈতিক বাস্তবতার মুখোমুখি, যেখানে জন্ম নেওয়া প্রতিটি শিশুর কাঁধেও রাষ্ট্রীয় ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। ইসলাম ঋণের ব্যাপারে অত্যন্ত সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে। ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রীয় জীবনে ঋণনির্ভরতা কমিয়ে আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, বাজেট কেবল সরকার, মন্ত্রী বা সংসদ সদস্যদের বিষয় নয়,প্রত্যেক মানুষই তার নিজ জীবনে আয়-ব্যয়ের পরিকল্পনা করে। একটি দায়িত্বশীল বাজেটের অন্যতম বৈশিষ্ট্য হলো অপ্রয়োজনীয় ঋণ পরিহার, সঞ্চয়ের সংস্কৃতি গড়ে তোলা এবং সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা। ব্যক্তি ও সমাজজীবনে মিতব্যয়িতা, সততা ও দায়িত্বশীল অর্থনৈতিক আচরণ প্রতিষ্ঠিত হলে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তোলা সম্ভব হবে।
শিক্ষাশিবিরে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। তিনি বলেন, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং তাদের নৈতিক ও পেশাগত মানোন্নয়নে শিক্ষাশিবিরের ভূমিকা অপরিসীম। শ্রমিকদের কল্যাণে নিয়োজিত নেতাকর্মীদের আরও আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।