প্রশিক্ষণ ছাড়া কোনো শিক্ষককে পাঠদান করতে দেওয়া হবে না: ববি হাজ্জাজঅবৈধভাবে ১ কোটি ২৫ লাখ টাকা অর্থ আত্মসাতের অভিযোগে তোফায়েল আহমেদের গ্রেফতারি পরোয়ানা জারিসংসদের বাজেট অধিবেশন বসছে ৭ জুনবিপণিবিতান সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবেজাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইওহেই সাসাকাওয়া এর সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতার বৈঠক অনুষ্ঠিত
No icon

মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে তুরস্কের হুদা পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ফিকির কারাভিল এর সৌজন্য সাক্ষাৎ

 

আজ ৩ মে রবিবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সঙ্গে তুরস্কের হুদা পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও আন্তর্জাতিক বিভাগের প্রধান হুসাইন এমির এবং এনজিও বিভাগের প্রধান ফিকির কারাভিল এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এড. এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এডভোকেট মতিউর রহমান আকন্দ, জামায়াত নেতা ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি, ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অব স্টুডেন্ট অর্গানাইজেশন (ইফসো) এর সেক্রেটারি জেনারেল ড. মোস্তফা ফয়সাল পারভেজ এবং বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. হাফিজুর রহমান।

সাক্ষাৎকালে তুরস্কের হুদা পার্টি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মধ্যে পারস্পরিক যোগাযোগ, সম্পর্ক ও মতবিনিময় ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। এছাড়া ভ্রাতৃপ্রতীম দুই মুসলিম দেশ বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সম্পর্ক ও সহযোগিতা আগামী দিনগুলোতে অব্যাহত থাকবে বলে বৈঠকে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।