মির্জা আব্বাস আইসিইউতে, চলছে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতিজাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধাযেসব জেলায় দুপুরের মধ্যে ঝড়ের শঙ্কাইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৫০, ভবন ক্ষতিগ্রস্তপ্রথম দিনে নতুন রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন
No icon

গোপালগঞ্জে ইউএনওর গাড়ি বহরে হামলা, ভাঙচুর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাড়ি বহরে হামলা, গাড়ি ভাঙচুর করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। 

বুধবার (১৬ জুলাই) সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসান। 

রকিবুল হাসান বলেন, জাতীয় নাগরিক পার্টির মাসজুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রার কথা রয়েছে তাদের। সেখানে কেন্দ্রীয় নেতাদের আগমনের কথা রয়েছে। তাদের পদযাত্রা বানচালের জন্য আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকেরা সদর উপজেলার গান্ধিয়াশুর এলাকায় গাড়ি বহরে হামলা ও ভাঙচুর করেছে তারা।