→ সাত ব্যাংকের লোকসান ১৫ হাজার কোটি টাকা→ আজ ঢাকায় আসছেন মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার→ আওয়ামী লীগের দুই সাবেক এমপির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব→ ভোরের বৃষ্টিতে ভিজল রাজধানী→ ভর্তুকি দিয়ে পণ্যের দাম নিয়ন্ত্রণের সক্ষমতা কমেছে: তথ্য উপদেষ্টা
No icon

আছিয়ার পরিবারের পাশে থাকবে জামায়াত : ডা. শফিকুর রহমান

মাগুরায় ধর্ষণের শিকার হয়ে নিহত শিশু আছিয়ার পরিবারকে সান্ত্বনা দিতে তার গ্রামের বাড়ি গিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৫ মার্চ) সকাল ১১টার দিকে শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে পৌঁছেছেন তিনি।

এ সময় তিনি বলেন, বিচারহীনতা ও আকাশ সংস্কৃতির নেতিবাচক প্রভাবের কারণে দেশে ধর্ষণের মতো অপরাধ বাড়ছে। ইনসাফভিত্তিক রাষ্ট্র কাঠামো গঠন করা গেলে কমবে এমন অপরাধ।

তিনি জানান, যেকোনো পরিস্থিতিতে সবসময় আছিয়ার পরিবারের পাশে থাকবে জামায়াত। পরে সোনাইকুণ্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশু আছিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।