→ ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ভয়াবহ ক্ষতির শঙ্কা→ ভারতে রপ্তানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ→ মধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ→ দিল্লিতে বিমান থেকে আটক সিজেপির প্রতিষ্ঠাতা দীপকে→ ধানক্ষেতজুড়ে ধস্তাধস্তির চিহ্ন পড়ে ছিল কিশোরীর মরদেহ
No icon

হজ মৌসুমে শিশুদের সঙ্গীর ওপর নিষেধাজ্ঞা আরোপ

২০২৫ সালের হজ মৌসুমে শিশুদের সঙ্গী হিসেবে নেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়। দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে গাল্ফ নিউজ এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রতিবছর তীব্র ভিড়ের সঙ্গে সংশ্লিষ্ট সব ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষা ও সুস্থতা নিশ্চিত এবং হজযাত্রার সময় তাদের কোনও ধরনের ক্ষতির মুখোমুখি হওয়া এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

মন্ত্রণালয় আরও ঘোষণা করেছে, ২০২৫ সালের হজে অংশগ্রহণের ক্ষেত্রে অগ্রাধিকার থাকবে তাদের, যারা এর আগে হজ করেননি। বিবৃতিতে বলা হয়েছে, চলতি বছরের হজের নিবন্ধন নুসুক অ্যাপ এবং সৌদি আরবের সরকারি অনলাইন পোর্টালের মাধ্যমে করা যাবে। ইতোমধ্যে সৌদি নাগরিক ও বাসিন্দাদের জন্য আনুষ্ঠানিকভাবে এই দুটি মাধ্যমে নিবন্ধন চালু করা হয়েছে। হজযাত্রীদের তথ্য যাচাই-বাছাই, সঙ্গীদের যুক্ত করা এবং মাহরাম পরিবর্তনের অনুরোধ অনলাইনে অথবা নুসুক অ্যাপের মাধ্যমে জমা দিতে হবে। পার্সটুডে